
দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা প্রদান- প্রবাসীর দিগন্ত
- Posted by Jalshiri Pathkendro
- Date 16/05/2025
নেত্রকোণার দুর্গাপুরে গাভিনা গ্রামে বৃহস্পতিবার বিকেলে জলসিঁড়ি পাঠাগারের আয়োজনে সম্মাননা প্রদান, অধ্যয়ন সভা ও নজরুল অধ্যয়ন কেন্দ্র উদ্বোধন হয়েছে।
কবিতা ও কথাসাহিত্যে অবদানের জন্য ৩ কৃতিজনকে জলসিঁড়ি সম্মাননা দেওয়া হয়েছে। কবিতায় সম্মাননা পেলেন কবি তানভীর জাহান চৌধুরী ও লোকান্ত শাওন এবং কথাসাহিত্যে মোজাফফর হোসন। অসুস্থতার জন্য মোজাফফর হোসেন অনুপস্থিত ছিলেন।
জলসিঁড়ি পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় সমাজের ইতিবাচক পরিবর্তনে পাঠাভ্যাসের ভূমিকা প্রসঙ্গে অধ্যয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং নজরুল অধ্যয়ন কেন্দ্রের উদ্বোধন করেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, অধ্যাপক হারাধন সাহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,সংস্কৃতিজন শফিউল আলম স্বপন, শিক্ষিকা বাসন্তী সাহা। এছাড়া স্থানীয় ও বরেণ্য কবি, শিক্ষক ও সাহিত্যিক, স্থানিয় ব্যক্তিগণ এবং শিশু যুবা আলোচনা করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, বই আলোকিত মানুষ গড়ার প্রধানতম মাধ্যম। মানুষ আলোকিত হলে, সমাজ আলোকিত হয়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জলসিঁড়ি পাঠাগার সে কাজটি করে চলছে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান ও সহকারি কমিশনার( ভূমি) মো. মোস্তাফিজুর রহমান
২০০২ সালে প্রতিষ্ঠিত জলসিঁড়ি অধ্যয়ন পর্ষদ ২০১২ সালে জলসিঁড়ি পাঠাগার প্রতিষ্ঠা করে এবং জলসিঁড়ি পাঠাগারের যুগপূর্তিতে ২০২৪ সালে জলসিঁড়ি অধ্যয়ন পর্ষদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর মানবিকতা, সাম্য তথা নজরুল দর্শনকে গ্রাম পর্যায়ের শিশু যুবাদের মাঝে ছড়িয়ে দিয়ে আত্মজাগরণের লক্ষ্যে নজরুল অধ্যয়ন কেন্দ্রের কাজ শুরু করে।
রাজেশ গৌড় – প্রবাসীর দিগন্ত/জেএস – ১৬ মে ২০২৫ইং
দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা প্রদান – প্রবাসীর দিগন্ত



